BGL701. (Sadher Lau) Bottle Gourd / সাধের লাউ

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী (সিলেট অঞ্চলের লোকগীতি)-যে গীতির শুরুর দিকটা ভারতবর্ষ থেকে ভেসে আসা আর বাকীটা বাংলাদেশ বাহিত । বৈরাগ্য ছাড়াই সেই আঞ্চলিক সাধের লাউ এখন আমার আপনার সাধ্যের মধ্যে । এই লাউ মধুকর মৌমাছি দ্বারা প্রাকৃতিক ভাবে পরাগায়নকৃত । আয়ুর্বেদ মতে লাউ হচ্ছে মধুরস । ভারতীয় বাংলায় লাউ হলো-ঘরের লক্ষ্মী । একজন গৃহস্থের ঘর যেমন সাধের লাউয়ের মাচা ছাড়া বড় বে-মানান তেমনি ইহা ছাঁদ বাগানের পার্শ্ব-ছাঁদ । এই গৃহ লালিত লাউ/Heirloom Bottle Gourd হলো সেই(লাউ)জাত-যা পিছনের সুদীর্ঘ ইতিহাসকে বহন করে সামনের দিকে এগোয় । বহু বছর ধরে বেড়ে ওঠা,বহু অসাধ্য সাধন কৃত,প্রজন্ম থেকে প্রজন্ম চলমান । একজন স্ব-শিক্ষিত কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সাধের লাউ । আজকাল অনেক হাইব্রিড জাতকে এমনভাবে তৈরি করা হয় দেখতে যেন দেশীর মত হয় । বাজারে প্রচলিত লাউয়ের প্রায় ৯৫% হাইব্রিড অথচ ৯৫% বিক্রেতাই বলবে-এগুলো সব দেশী লাউ । এই লোকাল লাউকে বউ সোহাগী লাউও বলা হয় ।
SKU: BGL701
70.00৳




সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

যে লাউ লাগাইছিল মোর বউ সোহাগী

লাউ রান্নায় যথেষ্ট পানি ছাড়ে তাই পরে আর অতিরিক্ত পানি না দিলেও চলে । লাউ যেমন অতি উপাদেয় তেমনি-জামাই ভুলানো সব্জী ।

জানো-জামাই? লাউয়ের কাহিনী

দেখে মনে হয় সব্জী অনেক

আসলে ভিতরে পানি!

দেখতে বড় বোতলের মত আবার ছোট লাউয়ের খোসা দিয়ে বোতল বানানোও যায় তাই ইংরেজিতে লাউকে Bottle gourd বলা হয় । পারিবারিক পরিচয় Cucurbitaceae আর Lagenaria Siceraria হলো বৈজ্ঞানিক নাম ।

পানি জনিত পাঁচ সমস্যার এক সমাধান-লাউ(যথায় ৯৬% পানি):

(১) ডায়রিয়া জনিত পানিশূন্যতা (২) কঠিন কোষ্ঠকাঠিন্য (৩)কিডনীর কার্যক্ষমতা তথা হলদে প্রস্রাব ও জ্বালা-পোড়া (৪) হিট স্ট্রোকের ঝুঁকি কম হেতু উচ্চ-রক্তচাপ বিশিষ্ট রোগীদের আদর্শ সব্জী (৫) ঘাম জনিত লবণের ঘাটতি ও নির্ঘুম রাত (যারা প্রচুর ঘামেন বা রোদে কাজ করেন তাদের জন্য ঘুমপাঁড়ানী সব্জী) ।

সাধের লাউ-শুধু সাধের নয় স্বাদেরও । বীজ বপনের দু’মাসের মধ্যেই মেয়েদের মত তরতর করে বেড়ে মাচা ভরে যায় । রোগ-বালাই ও পোকা-মাকড় তুলনামুলক কম । সিলিন্ডার আকৃতির সবুজাভ লাউ ।

Write Your Own Review

Only registered users can write reviews

Chat with us